ব্যর্থ আমার ভালোবাসা
ব্যর্থ আমার তোমায় চাওয়া
ব্যর্থ আমার আশা
ব্যর্থ আমার সুখের সংসারের স্বপ্ন দেখা।
ভেবেছিলাম তোমার মধ্যে খুঁজে পাব আমাকে
কত সুন্দর জীবন হবে আমাদের,
কিন্তু না, আকাশের সব মেঘ থেকে যেমন বৃষ্টি হয় না
তেমন সব প্রেমিকের সাধ পূরণ হয় না।
কীভাবে বুঝব এতটা পথ তোমার সঙ্গে যে এলাম
সেটা মিথ্যা?
তুমি আমার সঙ্গে খেলা করলে
আমি আগে বুঝিনি
বুঝলে এতটা ব্যথা পেতাম না যতটা এখন পেলাম।
এ চাবুকের আঘাত নয়
এ ভালোবাসার আঘাত
এ আঘাত সরাসরি হৃদয় পায়
হৃদয় একবার আঘাত পেলে আর সেরে ওঠে না।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/৮/২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী