এখন আছি বেঁচে
একদিন বেঁচে থাকব না বলে।
এখন আমার বুক ওঠা-নামা করছে
একদিন নিথর হয়ে যাবে বলে।
এখন যত পারছি নিচ্ছি কেঁদে
একদিন তো আর পারব না কাঁদতে।
এখন ইচ্ছে করেই মনকে দিচ্ছি ব্যথা
একদিন তো মন বলে আর কিছু থাকবে না।
এখন দেয়ালে টাঙানো নিজের ছবিতে মালা পড়িয়ে দেখে নিচ্ছি কেমন লাগে,
একদিন অন্য কেউ আমার ছবিতে মালা পড়াবে তখন আমায় কেমন লাগবে
দেখতে পারব না বলে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/৬/২০২৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী