তুমি আমার মহাদেব
আমার অন্তরের দেবাদিদেব
তোমায় দেখার বড়ো সাধ
তোমায় ছোঁয়ার বড়ো সাধ
দাও আমায় দেখা
করো পূরণ আমার আশা।
প্রভু তুমি দয়াময়
করো দয়া আমায়
তোমায় বড়ো ভালোবাসি
তোমার কাছে থাকতে চাই আমি
তুমি আমার ভগবান
করো আমার আশা পূরণ
যেথায় তুমি থাকো
সেথায় আমায় নিয়ে যাও
আমি থেকে যাব তোমার কাছে
আর আসব না কভু ফিরে।
জয় মহাদেবের জয়
জয় কালকালের জয়
জয় কৈলাসবাসীর জয়
জয় শরভেশ্বরের জয়
জয় শুদ্ধবিগ্ৰহের জয়
জয় কপালীর জয়
জয় শ্মশাননিলয়ের জয়
জয় নটরাজের জয়
জয় বিশ্বরূপের জয়
জয় পরমেশ্বরের জয়।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫/৪/২০২৫
কবিতা — মহাদেবের গান
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ধর্মীয় কবিতা
৩৯৪৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
'মহাদেবের গান' কবিতাটি কবি অর্ঘ্যদীপ চক্রবর্তীর লেখা একটি গভীর ভক্তিভাবমূলক সৃষ্টি। এখানে পরমেশ্বর মহাদেবের প্রতি অনুরাগের পরম অভিব্যক্তি ঘটেছে। ভক্তের আকুলতা, প্রভুর কাছে থাকার বাসনা এবং মহাদেবের বিভিন্ন পবিত্র নাম ও রূপের স্তুতি (যেমন কৈলাসবাসী, নটরাজ, পরমেশ্বর) কবিতাটিতে অনন্য মাত্রা যোগ করেছে। এটি ঈশ্বরপ্রেম ও আধ্যাত্মিক আত্মসমর্পণের এক অপূর্ব নিদর্শন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম