আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে দেখি
দেখে চোখ সার্থক করি।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার স্মৃতিতে ভরে নিই
যখন একা থাকব
তখন স্মৃতির ভাণ্ডার থেকে অন্য সবকিছু সরিয়ে তোমাকেই দেখব শুধু।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার মনের মানুষ করে নিই
তুমি আমায় নাই বা আপন করলে
কিন্তু আমার মনের মানুষ তো তুমিই হয়ে গেলে।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
এই যে তোমাকে একবার দেখে নেব
আমার জীবন সমাপন হবে যেদিন
সেদিন পর্যন্ত তোমার হয়েই থাকব।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১১/২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী