তারা তারা নামে ডুবে যা না ||
(ও মন) তারা তারা বলে তুই
তারা নামে ডুবে যা না ||
তারা নাম মহানাম
তারা নাম শ্রেষ্ঠনাম ||
(ও মন) তারা তারা বলে তুই
দুঃখ-জ্বালা সব মেটা না ||
মধুমাখা তারা নামে
মেতে থাক অনুক্ষণ ||
(ও মন) যে মেতেছে এ নামেতে
সে পেয়েছে তারা মাকে ||
অর্ঘ্য বলে তারা নামের সায়রে
ভেলা ভাসা না ||
(ও মন) তাতে চড়ে পৌঁছে যাবি
তারা মা'র শ্রীচরণে ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী