কবিতা — তুমি কি দেখতে পাওনি?

বুধবার, ২১ মে ২০২৫ প্রেমের কবিতা

আমি আকাশের গায়ে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

আমি সূর্য আর চন্দ্রের বুকে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

আমি রামধনুর গায়ে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

আমি নির্ঝরিণীর স্রোতে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

আমি উত্তাল মহাসাগরের ঢেউয়ের গায়ে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

আমি সারা পৃথিবী জুড়ে লিখে দিয়েছি তোমার নাম
তুমি কি দেখতে পাওনি?

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১/৫/২০২৫

২৫৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা