দিন তো গেল সাঁঝের কোলে,
রোদ ছড়ালো ছাই—
এখনো তোর ঘুরতে থাকা?
পেলিনি কি ঠাঁই?
হাত ভরা ওই আসল রতন
দিলি উড়িয়ে খেলায়,
পকেট ভর্তি পাথর কুড়াস
জীবন-শেষের বেলায়!
কাঁচকে ভেবে হীরা জহোর
আঁকড়ে ধরার মোহে,
দিনের পর দিন কাটালি
কঠিন রোদ আর দাহে।
আর কত ভাই বরফ-হিমে
কাঁপবি অবুঝ হয়ে?
কতই আর এই ব্যর্থ জীবন
ফিরবি বয়ে বয়ে?
ছুটে আসা বন্ধ কর রে,
হিসাব ভুলুক মন—
প্রেম-বৃক্ষের শীতল ছায়ায়
বস রে কিছুক্ষণ।
একটুখানি বসলে পরেই,
হাতে হাতটি ছুঁলে—
পাবি রে তুই পরম শান্তি,
যাবি ব্যাকুলতা ভুলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী