মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী

কবিতা - ভালোবেসো আমাকে

মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ প্রেমের কবিতা

ভালোবেসো আমাকে
মোহাম্মাদ আশরাফুল ইসলাম

আমাকে ভালোবেসো তুমি
দিন-মাস-বছর পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে।
ভালোবেসো আমাকে সব চাওয়া-পাওয়া শেষ হয়ে গেলেও।
যখন পৃথিবী তার পূর্ণতা পাবে
আর এই নশ্বর পৃথিবীর সব ধ্বংসপ্রাপ্ত হবে
তখনও তুমি আমাকে আরো বেশি করে ভালোবেসো
এক ধ্যানে ধ্যানমগ্ন ব্যক্তির মতো।

যখন দৈনন্দিন প্রতিটি কর্মে, প্রতিটি পদক্ষেপে
বড় ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়বে
তখনও আমাকে ভালোবেসো।
যখন বাইরে থেকে বাড়ি ফিরবে আর একঘেঁয়ে হয়ে উঠবে
তখনও আমাকে ভালোবেসো।
তোমার হৃদয়ের গহীণে যে মায়া তুমি নিজের জন্য
সারাক্ষণ অনুভব করো,
সেই মায়ার সাথে আমাকে তুমি ভালোবেসো চিরকাল।

ভালোবেসো আমাকে যেমন তুমি তোমার একাকিত্বকে
উপভোগ করো।
ভালোবেসো আমাকে তোমার প্রিয় শৈশবের
মধুর স্মৃতি হিসেবে।
তোমার সুখ-দুঃখের প্রতিটি অনুভূতির মাঝে
আমাকেই ভালোবেসো চিরকাল।
আরেক নতুন পৃথিবী শুরু হয়ে গেলেও
তুমি ভালোবেসো এই আমাকেই।

কবিতাটির ছন্দ: গদ্য
লেখার তারিখ: ২৮/০১/২০২৩ ইং

পরে পড়বো
১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন