আসিব ইসলাম

কবিতা - সময়ের মূল্য

আসিব ইসলাম
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

সময়ের চেয়ে দামী কিছু—পৃথিবীতে আর নেই,
হারালে সে ফিরে আসে না—কখনো কোন সময়েই।
যে সময় আজ অবহেলায়, ফসকে যায় হাত ফেলে,
আগামী দিনের সফলতা—অথই স্রোতে মেলে।

সুযোগ আসে ঠিকই ফিরে, কিন্তু সময় আসে না,
অপচয়ের ক্ষতটা পরে—কেউই পারে ভাসাতে না।
মুহূর্তগুলোকে আঁকড়ে ধরো—হেসে গড়ে নাও জীবন,
সময় সঠিক কাজে দিলে—জিতে যায় প্রতিটি মন।

যে সময়কে রাখে নিয়ন্ত্রণে—লক্ষ্য তারই হয় পূর্ণ,
দায়িত্ব নিয়ে এগিয়ে গেলে—স্বপ্ন হয় আলোকবর্ণ।
সময় মানে জীবনের ধন—একে যত্নে রেখো ভাই,
যে সময়ে কাজ শুরু করে—জীবন শুধু তারই ঠাঁই।

পরে পড়বো
১২১
মন্তব্য করতে ক্লিক করুন