অগোচরে নয়
—নেশান্তপ্রতীক আশরাফ
আমার চোখের আড়ালে যেন
না হয় কোনো গোপন কাজ,
যা জানলে বুকের ভিতর
জাগে কেবল কষ্টের বাজ।
বিশ্বাস রেখো—শুধু কথা নয়,
মনেও রেখো তার সুর।
যদি আর ভালো না লাগে,
বলো আমায়, করো না দুর।
তোমার পথ সহজ হোক তাই,
আমি নিজেই হব দূর,
ভালোবাসা মানে তো নয়
শুধু কাছে থাকার নূর।
সত্য বলাই শ্রেষ্ঠ বটে,
সেই তো হৃদয়ের চাবি,
ভালোবাসি তাই তোমায় বলি—
মিথ্যে দিয়ে সাজিও না ছবি।

মন্তব্য করতে ক্লিক করুন