কবিতা — সবারে বাস রে ভালো

রবিবার, ১৭ আগস্ট ২০২৫ গান

সবারে বাস রে ভালো
নইলে মনের কালো ঘুচবে নারে,
আছে তোর যাহা ভালো
ফুলের মতো দে সবারে।

করি’ তুই আপন আপন
হারালি যা ছিল আপন,
এবার তোর ভরা আপন
বিলিয়ে দে তুই যারে-তারে।

যারে তুই ভাবিস ফণী
তারও মাথায় আছে মণি,
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে।

সবাই যে তোর মায়ের ছেলে
রাখবি কারে, কারে ফেলে,
একই নায়ে সকল ভাইয়ে
যেতে হবে রে ওপারে।

২৫৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা