Profile
@Ajharul123

আজহারুল ইসলাম তালহা

জন্ম তারিখ: রবিবার, ২৩ ডিসেম্বর ২০০৭

জন্মস্থান: কাজলা সিংগুয়ারপাড়, দামিহা, তারাইল, কিশোরগঞ্জ

সামাজিক মাধ্যম:
পরিচিতি: আজহারুল ইসলাম তালহা একজন উদীয়মান কবি। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা সিংগুয়ার পাড় গ্রামে ২৩ শে ডিসেম্বর ২০০৭ সালে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবনেই তার কবিতা লেখার হাতেখড়ি । শৈশবকাল থেকেই কবিতার প্রতি গভীর অনুরাগ তাঁকে শব্দের জগতে টেনে আনে। অনুভূতি, কল্পনা ও বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে কবিতা লেখাই তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। মাত্র ষোলো বছর বয়সে তার প্রথম কবিতা "আমি বাঙালির কথা বলছি" রচনা করেন । তার প্রথম প্রকাশিত কবিতা "ঘরের মাঝে বন্দী" ২০২৪ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পড়াশোনার পাশাপাশি কবিতাই হয়ে ওঠে তাঁর নীরব সঙ্গী ও আত্মার আশ্রয়। তাঁর লেখায় প্রেমের কোমলতা, রূপকের গভীরতা এবং দেশের প্রতি মমত্ববোধ স্পষ্টভাবে ফুটে ওঠে। আজহারুল ইসলাম তালহার কবিতা মূলত হৃদয়ের কথা বলে—নিঃশব্দ ভালোবাসা, অপূর্ণতা, স্বপ্ন ও জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো তাঁর লেখায় সাবলীলভাবে প্রকাশ পায়। তিনি বিশ্বাস করেন, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়; কবিতা হলো আত্মার ভাষা।
কবিতার মোট সংখ্যা: টি