Profile Picture
লেখকের নাম -

ফয়েজ উল্লাহ আল ফাহিম

Foyes Ullah Al Fahim

জন্ম তারিখ: বুধবার, ১০ ডিসেম্বর ১৯৯৭

জন্মস্থান: Cox's Bazar

সামাজিক মাধ্যম -

পরিচিতি: ফয়েজ উল্লাহ আল ফাহিম একজন পরিব্রাজক, সৃজনশীল ভাবের কবি ও সাহিত্য বিশ্লেষক। ১৯৯৭ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে তাঁর জন্ম। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে বর্তমানে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে মাস্টার্স করছেন। পাশাপাশি তিনি বিশ্বের মানবিক সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডারস অ্যান্ড মেডিসিন সঁ ফ্রঁতিয়ের (MSF)’-এ কর্মরত আছেন। দীর্ঘ আট বছরের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা নিয়ে তিনি সমাজ উন্নয়ন ও দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবী স্থানীয় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘হিউম্যানিটারিয়ান এনহ্যান্সমেন্ট এইড ফর রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (HEART)’-এর সম্মানিত চেয়ারপার্সন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সাফল্যের সঙ্গে। পরিবার, সমাজ ও পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন সাহিত্যচর্চায়। তাঁর কবিতায় ফুটে ওঠে মানবজীবনের সুখ-দুঃখ, লোকজ সংস্কৃতি, ভালোবাসা, মানবতা ও জীবনের গভীর দার্শনিক অনুসন্ধান। লোকগীতি ও জনজীবনের নানা জনহিতকর বিষয় নিয়ে তিনি নিয়মিত গবেষণা ও সাহিত্যসাধনা চালিয়ে যাচ্ছেন। তাঁর শব্দচয়ন, ভাবপ্রকাশ ও শৈল্পিক উপস্থাপন তাকে সমকালীন তরুণ কবিদের মধ্যে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে।

ফয়েজ উল্লাহ আল ফাহিম'এর কবিতা সমূহ

এখানে প্রকাশিত কবিতার সংখ্যা: ১

কবিতার শিরোনাম মন্তব্য
কাল
প্রকাশ - ২৮-১০-২০২৫