পরিচিতি:এম মনজুরুল ইসলাম। বগুড়া জেলার শিবগঞ্জে জন্ম ১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে আপাতত চাকরির প্রস্তুতি চলছে। লেখালেখিতে হাতেখড়ি ২০০৫ সালে। মূলত গল্পের মানুষ হওয়ার ইচ্ছা ছিল পুরোপুরি। কিন্তু কবিতা ভীষণভাবে টানে। কবিতা খুব করে টানলেও গল্পতেও সময় কম ব্যয় হয় না। মন ও মগজজুড়ে কেবল সাহিত্যের অন্যতম পাঠক হওয়ার আকাঙ্ক্ষা। এভাবেই চলুক না কিছুটা দিন-মাস-বছর কিংবা শতাব্দী!