পরিচিতি:আমি সোহরাব হোসেন ডলার। আমি একজন সাধারণ মানুষ, সমাজসেবা, মানবিকতা ও দেশপ্রেমে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য ভালো কিছু করার প্রচেষ্টাই আমার পথচলার প্রেরণা। আমি কোনো কবি নই, শুধু মনের অনুভূতি,চিন্তা ও বাস্তবতার গল্পগুলো শব্দে প্রকাশ করতে ভালো লাগে, তাই লিখি। আমার প্রতিটি লেখা হৃদয়ের অনুভব থেকে জন্ম নেয়।আমি বিশ্বাস করি, একটি সুন্দর চিন্তা ও একটি সত্য শব্দও মানুষের মনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগাতে পারে। তাই লেখালেখিকে আমি শুধু শখ নয়, মানুষের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার একটি মাধ্যম হিসেবে দেখি।আমি একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু স্বপ্ন দেখি একজন ভালো মানুষ হওয়ার যার কাজ ও লেখায় সমাজ, মানুষ এবং দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন থাকবে।