আজিজুল হক

কবিতা - ডুয়ার্স প্রেম

আজিজুল হক
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, রম্য কবিতা

ডুয়ার্সে আজও বৃষ্টি নামে,
কিন্তু আমাদের নামে কোনো রাস্তা নেই।
চা–বাগানের মেয়েটার হাতে
আমার হাত মানে নথিভুক্ত অপরাধ!

জাতের খাতায় প্রেমের নাম কাটা,
রাষ্ট্র শেখায়—কার ছোঁয়া নিষিদ্ধ।
তবু কুয়াশার বুক চিরে দাঁড়িয়ে থাকে
দু’জন মানুষ, একটুকরো শ্বাস নিয়ে।

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন