মানচিত্র জুড়ে একই নীরব আগুন
আর মুখোশের মন কি আওয়াজ,
অসভ্য জানোয়ারের খাতায় নাম উঠে ভগবানের!
দূরে কোথাও সবুজ হাওয়া বলে—পথ এখনো বেঁচে।
মানুষের মৃত্যু হয় ক্ষমতায় অলীপাবের উনুনে!
ডুয়ার্স জুড়ে তখনও বেঁচে
নজরুলের ভাওয়াইয়ার সাথে
কোন একদল মেচ সুন্দরীদের বাগরুমবার সুরে
জীবনের জয়গান।


মন্তব্য করতে ক্লিক করুন