কবিতা — ক্লিওপেট্রা আমার প্রেমিকার nam

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ দেশাত্মবোধক কবিতা, প্রেমের কবিতা

আমি তার নীল চোখে নীলনদের জন্মকথা দেখেছি,
তার আঙুলের শীতল স্পর্শে জেগে উঠেছে
সহস্রাব্দ ঘুমিয়ে থাকা পিরামিডের পাথর।

সে ছিল কেবল রাণী নয়,
দেবী ক্লিওপেট্রার পুনর্জন্ম যেন,
যার ঠোঁটের কিনারে লুকিয়ে থাকত
আইসিস এর গোপন আশীর্বাদ।

আমি তার চুলে খুঁজেছি মরুভূমির রাত,
তার চোখের গভীরে দেখেছি
হারিয়ে যাওয়া আলেক্সজান্দিয়ারর অগ্নিদগ্ধ রূপ ।

যখন সে আমার বুকে মাথা রাখে,
মনে হয় নীলনদ উজান বেয়ে ফিরছে উৎসের দিকে;
আর দূরে আনুবিস
মৃত্যুর সমস্ত হিসাব ভুলে
প্রেমের পক্ষেই সাক্ষ্য দিচ্ছে।

আমি তার মধ্যে মিশর খুঁজিনি—
খুঁজেছি সেই কিংবদন্তি,
যেখানে এক নারীর হাসির কাছে
সাম্রাজ্য, যুদ্ধ, ইতিহাস—
সবই নতজানু হয়ে যায়।
………… …………

১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা