কবিতা — পৌষ পার্বণ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ প্রকৃতির কবিতা, বিবিধ কবিতা

শীতকাল পড়লে পরে
সদাই মনে রাখি,
পৌষ পার্বণ আসবে কবে
অপেক্ষাতে থাকি।

পৌষ মাসের শেষ দিনেতে
পিঠে পুলি খাব।
পিঠে খেয়ে পরের দিন
গঙ্গাসাগর যাব।

সরুচাকলি, আস্কে পিঠে
পাটিসাপটা চাই,
দুধপুলি, ক্ষীরপুলি
ইচ্ছেমতো খাই।

দুধ চিতই জমিয়ে দেয়
পৌষ সংক্রান্তির সন্ধে।
আকাশ, বাতাস ভরে ওঠে
নলেন গুড়ের গন্ধে।

রসবড়া আর নারকেল পিঠে
গন্ধে আকুল করে।
পিঠের সাথে টুসু গানে
বাঙালির মন ভরে।

১০৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা