ভাস্কর চক্রবর্তী

কবিতা - এসো

ভাস্কর চক্রবর্তী
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ প্রেমের কবিতা

ভঙ্গী পাল্টাও, এসো, ছুটে ধরি দু’ঘণ্টার ট্রেন—
বিকেলবেলার এই
পৃথিবী, বুকের কাছে এসে—কিছু থেমে আছে—
পাগল চলেছে ওই পাগল ছুটেছে ওই ওকে তুমি
বসতে দেবে কি?
ওকে দেবে, জল?
যতোটুকু ভুলে যাই তারো বেশী মনে পড়ে ফের
ওই যে ধবল কুষ্ঠ ছুঁয়ে আছো—ভুলে যাও তুমি—
এসো, নড়াচড়া করি
বিশাল বৃক্ষের নিচে—বসে থাকি—পাখির মতন

পরে পড়বো
৫২৬
মন্তব্য করতে ক্লিক করুন