কবিতা - যদি ভালোবাসা থাকে ভাস্কর চক্রবর্তী রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ প্রেমের কবিতা এখন একলা আমি দিনরাত ভয়ে ভয়ে থাকি । সবকিছু কীরকম ভাঙাচোরা । যাদের প্রেমিকা আছে তারা শুধু ঘাসের ভেতর দিয়ে কোথায় যে চলে যায় রোজ… । আমার এ হাত আমি বাড়িয়ে দিয়েছি- যদি ভালোবাসা থাকে মানুষের মতো যদি হও, টান দাও, বাজুক সেতার । ♥ ০ পরে পড়বো ১২৫৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন