কবিতা — বাতিঘর

রবিবার, ১৩ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

অন্ধ, তুমি আলোর পাশে কাঁপতে থাকো প্রেমে…

আমার কত দিনের শুরু এই।

হাত ধরিনি, একা একাই মিহেছি নির্জনে।
বিষাদরঙা নদীটি সঙ্গেই।

ঘন সবুজ স্পষ্ট হয়ে পথের পাশে থাকে।
আলোর মতো আমিও শারীরিক।

পিপাসাময় পালিয়ে যাই দূরের থেকে দূরে…
সর্বনাশ ছোট্ট বাঁক নিক।

অন্ধ, তুমি লাজুক মোমবাতি!

১৭০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা