মাজেদুল হক

কবিতা - পড়তে হবে

মাজেদুল হক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ছড়া

ছুটির দিনে মনের সুখে
চলছে খোকা মাঠে,
বাবার সাথে দিন-দুপুরে
ইচ্ছে মতো খাটে।

মাঠের ধূলি খোকার গায়ে
সবই গেল মেখে,
এখন খোকা কাজের ছেলে
হাসছে বাবা দেখে।

রোদের তাপে ঘামছে খোকা
বাবায় বলে রাখো,
গাছের ছায়া জুড়ায় দেহ
একটুও বসে থাকো।

বুঝায় বাবা পড়তে হবে
রাখিস মনে খোকা,
মুর্খ হলে সুযোগ বুঝে
দেয় মানুষে ধোকা।

পরে পড়বো
১৮
মন্তব্য করতে ক্লিক করুন