মাজেদুল হক

কবিতা - প্রেম

মাজেদুল হক
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা

শুনেছি লোকের মুখে
প্রেম করে সাধু,
মনের প্রকৃত আকর্ষণ
নয় কোন যাদু।

জেনেছি জ্ঞানীর কাছে
খাঁটি প্রেম করিলে,
সুখের অমৃত স্বাদ
প্রেমিকের ভাগ্যে মিলে।

দেখেছি জগতের মাঝে
সত্যিকার প্রেমিক যাঁরা,
মরিতে বাধ্য তবুও
প্রেম ভুলে না তাঁরা।

বুঝেছি প্রেম আসলেই
স্রষ্টার অতুলনীয় দান,
তাই একজনের প্রতি
আরেক জনের আত্মার টান।

পরে পড়বো
৩৪

প্রকাশিত মন্তব্য গুলো

  1. সকলের পরামর্শ চাই

মন্তব্য করতে ক্লিক করুন