চাও যদি ভাই দেখতে তুমি
মোদের ছোট গাঁও,
বর্ষা কালের সাথেই এসো
তবেই পাবে নাও।
গল ছেড়ে গান গাইবে কৃষক
আশায় পেতে জাল,
ঢেউয়ের বুকে ঢেউ গড়ে ঢেউ
চুমবে মাটির ভাল।
ডাকবে তোমায় দোল খেয়ে বায়
ক্ষেতের আমন ধান,
চাউনিতে মন করবে সরস
কলমি ফুলের প্রাণ।
আর যদি নেয় ধান যা কেড়ে
সর্বনাশী ঢল,
ভাববে তারে দূর থেকে এক
ভাসছে পানার দল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী