বড় হচ্ছে হৃৎপিন্ডটা।
প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ভূমিকম্প,
ধমনীর বাইপাশে সুখের সাইক্লোন,
শিরায় শিরায় মৃদু জলপ্রপাত,
জলপ্রপাতের শব্দে কান পেতে থাকার অর্থ কি?
একটি গাংচিল,
একটু সুখ,
অথবা
কাংখিত মেয়ের এনেস্তেশিয়া।
বড় হচ্ছে অতশীমালা।
বড় হচ্ছে কষ্ট।
বড় হচ্ছি আমি।
আর, ওই যে...
আগেই বলেছি,
বড় হচ্ছে হৃৎপিন্ডটা।
অতশীমালার কষ্ট দেখে আমি
বলেছিলাম,
আট প্রকোষ্ঠের একটিতে সুখ,
একটায় আমরা।
দুটোতে আমাদের দু’জনের শেষকৃত্য হবে।
বাকী চারটে ভাড়া দিয়ে দিব।”
সুখ,
এখন আর থাকেনা;
বছর দুয়েক ছিল, সবার সাথে সাথে
বড়ও হয়েছিল।
সময় বড় হয়।
মানুষ বড় হয়।
সুখ বড় হয়।
দুঃখ বড় হয়।
বড় হয় হৃৎপিন্ড।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন