আমার যেখানে বাস
তেলাপোকারা সেখানে ছুটে বেড়ায়।
মুখবই এর সময়রেখায় ঘূর্ণিঝড়ের খবর!
একটি প্রশ্ন,
কিছু হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া,
বাতাসের শব্দে দীর্ঘশ্বাসটা বোবা হয়ে গেছে-
অথচ,
এই পৃথিবী কাউকেই পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে নি।
না আমাকে,
না তেলাপোকাকে।
হয়ত তাই!
আমার যেখানে বাস
তেলাপোকারা সেখানে ছুটে বেড়ায়।
১৪ ফাল্গুন, ১৪২৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন