জেগে থাকা আকাশে আলোমেখে ঘুমায় পুরুষরোদ
আমি বেতাল আকাশ দেখি— পানারোদ পকেটে নিয়ে;
অথচ এমন কথা ছিল না; আকাশে আলো ছিল না বলে
খুনবাতাস নেমে পড়ে ডুবজলে, আমার আর ছবি তোলা হয় না;
গলা অবদি জনরোদ জলে ডুবে সত্য হয়— নরজলবাদ।
আকাশ দেখাবে বলে সেই যে শেখালে রাষ্ট্রকষ— আকাশবাদ;
তারপর থেকে আমি মিশিয়েই চলছি জলরোদ— রোদঘুম অপেক্ষা;
অথচ তুমি বলেছিলে আমাকে শেখাবে জাদুপরাবাস্তববাদ।
সেই থেকে আমি আর আকাশ দেখিনা— অথচ তুমি দেখাবে বলে!
আকাশে আলো ছিল না বলে! ছবি তোলা আর হয়না আমার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন