কবিতা — আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই

কাঁদছে কেন আমার ভাই—জবাব চাই জবাব চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
আমরা সবাই মুক্তিকামী লক্ষ শহীদের বংশধর
ভিন্ন কোনো মত বা পরিচয় নাই—
এমন সোনার বাংলা চাই
এমন সোনার বাংলা চাই—-রক্তে আগুন লাগল তাই
ছাত্র শ্রমিক কৃষান মজুর আমরা সবাই ভাই ভাই
কোটা নামক বিষফোঁড়ার কবর চাই কবর চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
হিন্দু না মুসলিম নারী না পুরুষ এই কথাটি রাখো ভাই
জাত বেজাত ভুলে আমরা
মানুষ মানুষ এক পরিচয় চাই
কাঁধে কাঁধ মিলিয়ে চলি
আমাদের মাঝে কোন বিভেদ নাই
আমাদের মাঝে কোন বিভেদ নাই
মুক্তি যোদ্ধার নাতি পুতি
বা ভিন্ন কোনো জাতি
ভূয়া মুক্তিযুদ্ধা বা দলীয় বাকশালের
কবর চাই কবর চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই

৬৫৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা