ইমতিয়াজ মাহমুদ

কবিতা - ঘর

ইমতিয়াজ মাহমুদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬ অন্যান্য কবিতা


যাদের ঘর নাই, তাদের ঘরে ফেরার কোনো
তাড়া নাই। তবু না ফেরারাও আজ ফিরে
যাবে ফের, না থাকা গ্রামের ঘরে। যার না
থাকা উঠোনে প্রতীক্ষায় আছেন, না থাকা
এক মা। খুবই সাধাসিধে। না জ্বলা চুলায়
সেমাই রাঁধবেন তিনি, না ফেরাদের ঈদে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন