কবিতা — ‎অতৃপ্তির ছায়া।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ অন্যান্য কবিতা

‎হাজারো আকাঙ্ক্ষা,
‎প্রতি শ্বাসেই হয় শেষ।
‎কত আশা পূর্ণ হয়,
‎তবু মন শান্ত নয়।

‎যতটুকু চাইলাম,
‎পেলাম তারও বেশি।
‎তবু সবটাতেই,
‎রয়ে গেল অতৃপ্তির ছায়ার রেশ।

‎নয়া স্বপ্ন আঁকে চোখ,
‎পুরোনোটা হয় বাতিল।
‎এই খেলা কেমন,
‎জিতলেও হার জটিল।

‎পেয়েও না পাওয়ার বেদনা,
‎এই জীবনের মূল কথা।
‎এভাবে যায় দিন,
‎তবু মিটে না কোনো ব্যথা।

৯৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা