মোঃ ফখরুল ইসলাম সাগর।

কবিতা - মৃত্যুর ডায়েরী।

মোঃ ফখরুল ইসলাম সাগর।
রবিবার, ০২ নভেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা

মৃত্যুর ডায়েরী —

‎আজ পাতা উল্টাই, ধূসর মলাট ধরে,
‎লেখা আছে কোথায় জন্মের সেই ঘরে।
‎প্রথম শ্বাসের বায়ু, কান্না আর ভয়,
‎শেষ পৃষ্ঠা কবে হবে জীবনের ক্ষয়।

‎প্রতিটি দিন যেন এক নতুন নাম,
‎ডায়েরীর ভাঁজে জমে ক্লান্তি অবিরাম।
‎কিছু ভুল, কিছু হাসি, কিছু চাপা শোক,
‎পাতায় পাতায় লেখা জীবনের ঝোঁক।

‎শৈশবের পাতা ভরা মাটির গন্ধ,
‎খেলনার হাসিতে ফুটে নির্ভেজাল আনন্দ।
‎মায়ের চোখের আলো, বাবার স্নেহের ছায়া,
‎সেই দিনগুলো আজ শুধুই কল্পনামায়া।

‎যৌবনের পাতায় রঙিন আগুন জ্বলে,
‎স্বপ্নেরা হারিয়ে যায় অচেনা তলে।
‎ভালোবাসা আসে, আবার মিলায় দূরে,
‎রয় শুধু নীরবতা হৃদয়ের সুরে।

‎বন্ধুরা সবাই কোথায় মিলিয়ে গেল,
‎চেনা মুখগুলো সময় মুছে ফেল।
‎হাসির সেই রাত, গল্পে ভরা দিন,
‎রয়ে গেছে শুধু নীরব স্মৃতিবিন।

‎বছরের পর বছর পাতায় জমে ক্ষয়,
‎অক্ষরে অক্ষরে লেখা বেদনার জয়।
‎যত আশা ভাঙে, তত নীরব রাত,
‎বেঁচে থাকা মানে কেবল হাহাকার ঘাত।

‎শেষের আভাসে এখন বাতাস নীরব,
‎অপেক্ষা করে শুধু এক শেষ অনুভব।
‎কলমের ডগা থেমে, থেমে যায় হাত,
‎আর কোনো শব্দ নেই—শুধু নিঃশব্দ রাত।

‎দিনের হিসেব মেলে না—বাকি শুধু নাম,
‎অন্ধকার ছুঁয়ে আসে নীরব বিশ্রাম।
‎জানালায় চাঁদ হাসে, তারাদের মেলা,
‎আমার ডায়েরী শুধু শেষ পাতা গোনে বেলা।

‎কিন্তু এই শেষও হয়তো শেষ নয়,
‎অন্য এক শুরু লুকিয়ে রয়।
‎যেখানে ক্ষয় মানে নতুন আলোয় ভোর,
‎সেখানে লেখা থাকবে—“আমি এখনো ঘোর।”

‎তবু হয়তো মৃত্যু মানেই নয় শেষ,
‎আরেক দিগন্তে খোলে আলোয় ভেসে রেশ।
‎যেখানে দুঃখ নেই, নেই কোনো ভয়,
‎সেইখানেই লেখা থাকবে—“আমি অমর রয়।”

পরে পড়বো
১৬৩
মন্তব্য করতে ক্লিক করুন