সম্রাজ্ঞী।
ইচ্ছে ছিল তোমায় আমি করব আমার রাণী,
বলব হেসে— তুমি আমার রূপকথারই বাণী।
তোমার হাসিতে ফুটবে ভোরের আলো,
তোমার নীরবতা সব আঁধারকে করবে ভালো।
তোমার নামে বাজতো প্রেমেরই নূপুর,
সারাদিন মন হতো আনন্দে ভরপুর।
থাকতো না কোনো বিষাদ বা ভুল,
সাজাতাম তোমায় দিয়ে হাস্নাহেনার ফুল।
আমি লিখব তোমার নামে যত প্রেমের গান,
বৃষ্টির ফোঁটা নেবে তোমার চোখেরই টান।
তোমার চুলে বাতাস দেবে স্নিগ্ধ ছোঁয়া,
আমি হব সেই প্রজাপতি— শুধু তোমার কাছে যাওয়া।
তোমার ছায়া ঘোরে শুধু এই মনে একা,
তোমার কথাই আমার সব লেখা।
ভেঙে গেছে স্বপ্নের সব রাজকীয় খুঁটি,
তবুও তুমি রয়ে গেছ, হওনি ছুটি।
তুমি ছিলে আমার মনের সম্রাজ্ঞী,
তোমার ভালোবাসাই ছিল আমার রাজ্যের অঙ্গী।
তোমার চোখে ছিল আকাশের সেই রং,
যার ছোঁয়ায় হারিয়ে যেতো সকল অভিমান-সংগ।
কিন্তু সময় শেষে সব দুয়ার হলো বন্ধ,
স্বপ্নের আসন আজ শুধু এক বিষাদ-ছন্দ।
তবুও তোমায় ডাকি আমি শুধু আপন মনে,
এসো সম্রাজ্ঞী, থেকো শুধু এই হৃদয়েরই কোণে।

মন্তব্য করতে ক্লিক করুন