ফয়েজ উল্লাহ আল ফাহিম

কবিতা - কাল

ফয়েজ উল্লাহ আল ফাহিম
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ আধ্যাত্মিক কবিতা

কাল, তুমি বংশীবয়ান সুর,
মিশে আছো এই মাঠির হৃদয়ে, জুড়ে অসীম অন্ত:পুর।
আমি রাজ্য, আমি রাজা…
আমি স্বর্ণ খচিত সিংহাসনে নির্যাতিত প্রজা।
আমি সোনার চামচে দুধ পেয়ালা, মাটির হাড়িতে ঝোল;
আমি বারেক মাঝি\\\’র ময়ূরপঙ্খি, তাঁতে বোনা মাস্তুল।

আমি ভেঙে গড়ি নতুনত্বে, ভুল করে বাঁচি শুদ্ধচিত্তে…
চলো শিখি পড়ি, কাজ করে খাই; বুঝি তারে যারা ঘাম বেঁচে চলে, পেশী\\\’তে যাদের চিতার শক্তি, ক্ষুধা আর খোদায় চরম ভক্তি-
পাপ করে ভুলে, সন্ধানে থাকে মহামহিমের দু\\\’হাত তুলে..!
চলো মগজ বাধাই, নিরহংকারে, শুদ্ধাচারে-
ছিঁড়ে খাই অন্তরাত্মা\\\’র জৌলুস\\\’কে…
রক্ত পানি করি, ঘাম বানাই…
পৃথিবীর তৃষ্ণা মেঠাই নোনাজলে…

পরে পড়বো
১১৬
মন্তব্য করতে ক্লিক করুন