হাবীব

কবিতা - বর্ণমালা

হাবীব
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দেশাত্মবোধক কবিতা, রূপক কবিতা

অমর হয়ে শহীদেরা,জাগিয়েছিল আশা,
আমরা পেয়েছি,প্রাণের প্রিয় বাংলা ভাষা।
ইতিহাসে লিখেছি নাম,মিটবেনা সে দাগ
ঈগলের থাবা রুখে দিয়েছিল- বাঘ!

উড়ছে দেখো লাল সবুজের পতাকা,
ঊষা দেয় আলো,হাওয়ায় দোলে শাখা।
ঋণ ছিলো রক্তের, সেই যে বলিদান-
একুশ মেটালো ক্ষুধা,তুচ্ছ করে প্রাণ।

ঐ শহীদমিনার গুলো,তার সাক্ষী হলো,
ওগো,কত রুহের শুভ্র পঙ্খি উড়াল দিল!
ঔষধেরই মতো সারায়,বাংলার সকল ক্ষত-
অ,আ,ই,ঈ,উ,উ,ঋ,এ,ঐ,ও,ঔ পাঠ,অবিরত।

🌸

~ হা বী ব

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন