হাবীব

কবিতা - দেখিনা শুধু তোমায়

হাবীব
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

ছেড়ে যাওয়াটা পৃথিবীতে,সবচেয়ে সহজ ব্যাপার!
এখানে বিরাট মিলনমেলা,বিচ্ছেদ ও হয় হাজার,
রোজই কত আসছে যাচ্ছে,ব্যাস্ত স্টেশন পারাপার
সেই যে তুমি আসছি বলে,আসলে না তো আর।

এই শহরে তো হয়না কথা, ব্যাস্ততার অজুহাতে,
কিছু হৃদয় তো বিভোর থাকে,তুমিময় ভাবনাতে।
কখনো কখনো চেইন স্মোকিং,ঘুমহীন যত রাতে,
স্লিপিং পিল ভরসা এখন,সব বিষন্নতা এড়াতে।

বাস্তবতা কঠোর হলে,মানুষ কল্পনায় সুখ আঁকে,
সেও ভাঙ্গে প্রতিশ্রুতি,বেশি বিশ্বাস করবে যাকে।
কখনো হঠাৎ মনে পড়ে যায়,নিস্তব্ধ রাতের ফাঁকে!
এ শহরে রোজ কত মানুষ দেখি,দেখিনা শুধু তাকে।

কতটা হৃদয় পুঁড়ে ছাই হয়,রাতের আঁধার জানে
কেউ ভাসায় ব্যাথার তরী,দু’চোখের শ্রাবণে,
নিঃশব্দে যে হৃদয় ভাঙ্গে,কেই বা তা শোনে?
না বলা কথা,না বলাই থাকে,মনের কষ্ট মনে।

পথহারা পাখি,চঞ্চল আঁখি,নীড় কি খুঁজে পায়?
কিছু জুয়ারী ভুল চালে,জেতা বাজিও হেরে যায়!
জীবনের ভুল,হয়না উসুল,সুধরে নেওয়াটাও দায়,
কত ফাগুন,বর্ষা,পূর্ণিমা দেখি,দেখিনা- শুধু তোমায়!

🌸
~ হা বী ব

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন