আছি, বেশ আছি, বেঁচে আছি নিশ্চুপ
জানালায় স্মৃতির মৌমাছি আনাগোনা খুব
রাত দিন গুন গুন করে –
চেয়েছি, পার হবো জীবনের সাঁকো
তোমার দুহাত ধরে তুমি বললে থাকো
অতঃপর মোহিনী তুমি কোন হাওরে দিলে ডুব!
না থাক, নিরবতা ভেঙে আর কি হবে
যতটুকু আলো ছায়া হাসি অন্তমিল
তা কি সব বেখেয়ালি হিসেবের গড়মিল
আকাশের তারা গুনে আর লাভ কি তবে!
জানিনা কখন কিভাবে পথ ভুলে
ডেকেছিলে কিশোরী তুমি তোমার স্কুলে!
৮৯

মন্তব্য করতে ক্লিক করুন