হাসান জামান

কবিতা - আগুনের দিন শেষে

হাসান জামান
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ প্রকৃতির কবিতা

আগুনের দিন শেষে

বৃষ্টির স্বরলিপি লিখি ধূষর সময়
ঝড়ে উড়ে ভালোবাসা ধু-ধুৃৃ মরুময়।
কত চাঁদ ডুবে যায় নক্ষত্র নীড়ে
জানালায় দুঃখের হাওয়া মেঘ যায় ফিরে।
মানুষেরা সব ভুলে যায় ছেঁড়া জুতোর মতন
ভুলে যায় স্মৃতির ধুলো যতো পুরাতন
শৈশব কৈশোর পিছু ফেলে বৃষ্টির ডানা
ডাক দিয়ে যায় শ্রাবণের সুর সুখের ঠিকানা।
আগুনের পাখি উড়ে সারা ঘর জুড়ে
মনে পড়ে বৃষ্টির কথা মনটাও পুড়ে
বৃষ্টির স্বরলিপি লিখি আগুনের দেশে
আসুক জোয়ার নদী জলে কিশোরীর বেশে!

পরে পড়বো
১৪৬
মন্তব্য করতে ক্লিক করুন