হাসান জামান

কবিতা - হৃদয় ছেঁড়া দুঃখ গুলো

হাসান জামান
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

হৃদয় ছেঁড়া দুঃখ গুলো নদীর শীতল জলে
ছড়িয়ে দিলে জলোচ্ছ্বাসে কুমির হতো আর
তীক্ষ্ণ দাঁতে ধবল ইলিশ করতো যে সাবাড়
এমন গভীর দুঃখ আছে সবার বুকের তলে!

অন্ধ যেমন আয়নাতে তার পায় না মুখের খোঁজ
এই পৃথিবীর কেউ বোঝেনা তেমনি কারো শোক
কোমল হাতে দেয়না মুছে বৃষ্টি ভেজা চোখ
দুঃসাহসে দুঃখগুলো স্বপ্ন ভাঙে রোজ!

পরে পড়বো
১১৭
মন্তব্য করতে ক্লিক করুন