বৃষ্টি নামলেই মায়ের কথা মনে পড়ে
মা কি আমার বৃষ্টির ধারা
চোখের ভেতর বালি খচখচ করে!
পাখির মতো ঝড়ে ভয় পাই
ভয় পাই বৈশাখী তান্ডবে
শুকনো পাতার মতো যদি উড়ে যাই!
বৃষ্টির বেদনায় মা মা গন্ধ আসে
সকাল সন্ধ্যা মৃত্যু ক্ষুধা যুদ্ধের গান
সকল বেদনার মাঝে মাকে খুঁজে ফিরি
বৃষ্টি শুষে নেয় তৃষিত পরাণ!
মা আমার মুখ ধুয়ে দেন বৃষ্টির জলে
হাসেন স্নিগ্ধ চাঁদের হাসি
বুকের ভেতর বাজে শ্রাবণ রাগিনী
মা তোমাকে খুব ভালোবাসি!
৮৬

মন্তব্য করতে ক্লিক করুন