হাসান জামান

কবিতা - সুমুদ ফ্লোটিলা

হাসান জামান
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

রোজ এক টুকরো হাসির জন্য প্রার্থনায় বসি
আশা জ্বালি তসবীদানায় খুঁজি মুক্তির রশি।
বিষাক্ত কালো ধোঁয়া ছুঁড়ে দেই দূর আকাশে
ঘৃনার আগুন হিংস্রতা পৃথিবীর সবুজ ঘাসে ।

মৃত্যু এসেছে নেমে নিষ্পাপ উপত্যকা জুড়ে
পৃথিবীতে এ-তো বিষ এ-তো ঘৃনা হৃদয় খুঁড়ে !
অসহায় রাত্রি দিন কান্নায় ভেঙে পড়া মেঘ
ছড়ায় কোন অসুরে প্রাণে প্রাণে এতো উদ্বেগ!

এক টুকরো হাসির জন্য মাথা নুয়ে প্রতিদিন
যে শিশু ডাকে এসো নতুন পৃথিবী ক্ষুধাহীন
এসো সুমুদ ফ্লোটিলা ভেঙে উত্তাল সমুদ্র ঢেউ
এ নিস্তব্ধ জমীনে আমাদের পাশে নেই কেউ!

পরে পড়বো
১৩৭
মন্তব্য করতে ক্লিক করুন