আর ক’টা দিন বান্ধবহীন
কেটে যাক দূর প্রবাসে
তোমার বাগান হলো নিষ্প্রাণ
হাহাকার শুনি বাতাসে!
দু’চোখর তারা নির্ঘুমপাড়া
রাতের নীরব প্রহরে
স্মৃতির পাখিরা ঝড়ে দিশেহারা
কাঁদে বিরহী জ্বরে!
ঝরে যাক ফুল হাস্না বকুল
জোছনা ভেজা কুয়াশায়
কেটে যাক রাত দুখের প্রপাত
স্বপ্ন বিহীন ভরসায়!
তোমার জন্য এই নগন্য
খড়কুটো ধরে ভাসি
মোমের মতন পুড়ে অচেতন
তবু বলি ভালোবাসি!

মন্তব্য করতে ক্লিক করুন