হাসান জামান

কবিতা - তুমি একা হয়ে যাও

হাসান জামান
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ প্রেমের কবিতা

তুমি নিঃসংগ একা হয়ে যাও
নির্জন নদীর মতো
অন্ধকারে একাকী নক্ষত্রের মতো
গহীন অরণ্যে রাত্রির নিস্তব্ধতায়
জেগে থাকা ম্রিয়মান চাঁদের মতো।

তুমি নিঃসংগ একা হয়ে যাও
নীড় হারা পাখির মতো যার কোনো বৃক্ষ নেই!
এই শীতার্ত রাতে হিম কুয়াশায়
উষ্ণতা ছড়ানো স্বপ্নবিলাসী চাদরে!

শহর ঘুমায় একা বেঘোরে নগর ঘুমায়
জমুক শিশির কণা তোমার নিদ্রাহীন চোখের পাতায়!
তুমি অলীক স্বপ্নে জেগে থাকো
পৃথিবীর সব নীরবতা নিয়ে!
নিঃসঙ্গ একা হয়ে যাও তুমি গুহাবাসী সন্যাসীর মতো কবরের সবুজ ঘাসে
আগামী বসন্তে ফুল ফুটবে আশায়!

পরে পড়বো
৩৩৪
মন্তব্য করতে ক্লিক করুন