হেলাল হাফিজ

কবিতা - অচল প্রেমের পদ্য – ১২

হেলাল হাফিজ
শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ প্রেমের কবিতা

নখের নিচে রেখেছিলাম
তোমার জন্য প্রেম,
কাটতে কাটতে সব খোয়ালাম
বললে না তো, – ‘শ্যাম,
এই তো আমি তোমার ভূমি
ভালোবাসার খালা,
আঙুল ধরো লাঙ্গল চষো
পরাও প্রণয় মালা’।

পরে পড়বো
৫১৯
মন্তব্য করতে ক্লিক করুন