কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
কথা ছিলো একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’।
কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।
কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।
কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।
কবিতা — একটি পতাকা পেলে
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
দেশাত্মবোধক কবিতা
২৫৭৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'একটি পতাকা পেলে' কবি হেলাল হাফিজের একটি অত্যন্ত কালজয়ী কবিতা। কবি এখানে একটি স্বাধীন পতাকা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ, দারিদ্র্য ও কষ্ট লাঘবের প্রত্যাশা প্রকাশ করেছেন। সাম্যবাদী সমাজ, শিশুদের সুরক্ষা এবং সবার জন্য সুখের স্বপ্ন ফুটিয়ে তোলার পাশাপাশি স্বাধীনতার পর সেই প্রত্যাশা পূরণের আকুতি এতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈