কবিতা — একটি পতাকা

দূরে একটি গ্রাম
গ্রামটি পুড়িয়ে দেয়া হয়েছিলো
আবালবৃদ্ধবনিতা গুলি করে
হত্যা করা হয়েছিলো
নারীদের ধর্ষণ
কেউ কেউ পালিয়ে বেঁচেছিলা
কেউ যুদ্ধে গিয়েছিলো
কেউ ফিরে এসেছিলো
কেউ ফেরেনি আর

দূরে একটি গ্রাম
গ্রামটি পুড়িয়ে দেয়া হবে
গুলি হত্যা ধর্ষণ
যুদ্ধ
কেউ ফিরবে
ফিরবে না কেউ কেউ

এসবকিছুই হয় হবে হয়েছিলো
শুধু তোমাকে পাবার জন্য হে পতাকা

২৬০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা