কবিতা — পহেলা মে

মাটির মেয়ে
মাটি কেটে
মাথায় করে নিয়ে
মাটির সিঁড়ি বেয়ে
পাথর-হৃদয় সভ্যতাকে
বানিয়ে দেয়
দালান।
চাল-চুলো নেই
লজ্জা ঢাকার ন্যাপকিন নেই
শুকিয়ে কাঠ
এক চিলতে শরীরটুকুই
চালান।

২৯৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা