গত পরশু তোমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি—
অভিযোগ: তুমি আমাকে ভালোবেসে
হঠাৎ ভালোবাসা প্রত্যাহার করে নিয়েছো।
তোমার ভালোবাসার ডাটা অন্য পুরুষের বুকে ট্রান্সফার করেছো।
আমার রূহের ডাটাবেসে তোমাকে এরর দেখাচ্ছে।
কাউন্টারের লোকটি জিজ্ঞেস করল,
“ক্ষতির পরিমাণ কত?”
আমি বললাম, “একজন মানুষ।”
সে কিছুক্ষণ কিবোর্ড চেপে,
এক্সেল শীটে হিসাব কষে বলল—
“দুঃখিত, এই ধরনের ক্ষতির কোনো নির্ধারিত মূল্য নেই।”
আমি জিজ্ঞেস করলাম,
“তাহলে বিচার হবে কীভাবে?”
সে একটি ফরম বাড়িয়ে দিয়ে বলল—
“অভিযোগটি গ্রহণ করা হয়েছে।
সমাধানের সম্ভাব্য সময়—আপনার বাকি জীবন।
আর স্মৃতিগুলো ক্লাউডে রাখুন—
মুছে ফেলার মতো জায়গা না থাকলে।”
কবিতা — অভিযোগ নম্বর ৪০৪
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
অভিযোগ নম্বর ৪০৪ কবিতাটিতে কবি প্রযুক্তি ও আধুনিক জীবনের শব্দমালা—যেমন এরর, ডাটাবেস, ক্লাউড ও এক্সেল শীট—ব্যবহার করে ভালোবাসার বিচ্ছেদকে রূপক অর্থে ফুটিয়ে তুলেছেন। প্রথাগত বিরহের বদলে এখানে ডিজিটাল রূপকে প্রিয়জনকে হারানোর অপূরণীয় ক্ষতি ও এর আজীবন অমীমাংসিত বেদনার করুণ চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম