আজ সমস্ত অনুশোচনাকে
এয়ারপ্লেন মুড-এ রাখলাম।
ভাবলাম, আর কোনো স্মৃতি
আমাকে কল করতে পারবে না।
কিন্তু হৃদয়ের নেটওয়ার্ক
মোবাইলের মতো বন্ধ হয় না।
কিছু কণ্ঠস্বর
সিগন্যাল ছাড়াই পৌঁছে যায়।
অনুতাপের সবচেয়ে বড় টাওয়ার
মানুষ নিজের ভেতরেই বানায়।
খসড়াধ্বনি: নিজের ভেতরের সিগন্যাল বন্ধ করার কোনো উপায় কি সত্যিই আছে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী