কবিতা — আকাশে ভোরের তারা মুখ পানে

রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে, পা’র কাছে
দেবতা গো জাগো।।

আঁধার-ঘোমটা খুলি
শতদল আঁখি তুলি
প্রসাদ যাচে
দেবতা গো জাগো।।

কপোতকণ্ঠে প্রথম তব বন্দনা বাজে
তোমারে হেরিতে ঊষা দাঁড়ায় বধূর সাজে।
দেবতা গো, জাগো জাগো।।

দেবতা তোমার লাগি
আমি আছি নিশি জাগি
ভীরু এ মনের কলি হের দল মেলিয়াছে।
দেবতা গো জাগো।।

১৪৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা